ব্যর্থতা-৭৯

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হতাশার সংকটে ঘিরেছে রাত্রি
মেঘ পিয়নের চিঠি দিয়ে
আকাশের রঙ উধাও
উজ্জ্বল নক্ষত্রের হৃদয় ছুঁয়ে।
এই যে সাহিত্যের কলম পেতে গেলে
হৃদয়ে বিষের ভান্ডার তৈরি করতে হয়।
নীল প্রজাপতির ডানার রৌদ্রের গন্ধ মেখে
চোখে চোখে বহু কথা লুকিয়ে বিপ্লব আনতে চেয়েছি
গাছেদের শিকড়ের টানে টানে।
অজস্র জন্ম ধরে আমি পথ খুঁজে পায়নি
যে পথে আমি যেতে চাই
কখনও পরাধীনতার শৃঙ্খল মরুভূমির মতো চুষতে থাকে রক্ত:-
ভয়ঙ্কর এক পথের পথিক হয়ে
আমি যেন গ্রেপ্তারি নাগরিক হয়েছি মিথ্যা মিছিলের
সমর্থক হয়ে।
হিসেব নেই সেফটিপিন দিয়ে বুকের উপর মালা গাঁথবার সময়
ব্যস্ত পৃথিবীর সাদা কাগজের পাতায়
জীবনের বদনাম চোখে ভিজে যায়
আমাদের ঘর দাবানলের মতো পুড়ে গেছে বলে!!

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।