![]()
তুমি একটা যা-তা!
তবু দেখ ব্যাপার, সেই
তুমিই কি না ভরিয়ে দিলে
আমার কবিতার খাতা।
তুমি আর তোমার যত কথা
যখন যেমন মনে পড়ে,
সব কিছুই আমার কবিতায়
থেকে যাচ্ছে যথা তথা।
তুমি সেই তুমিই প্রতি পলে
ঝরে পরছ আমার পংক্তিতে,
তুমি সেই তুমিই আগাগোড়া
কবিতায় থাকছ কত ছলে।
তুমি সেই তুমিই চূড়ান্ত
তুমি সেই তুমিই সব সময়,
লুট করছ ভীষণ ভদ্রতায়
আমার সবটা;আদ্যোপান্ত।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)