ভালো থেকো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি ভালো থেকো সূচিতা

আমার হয়ে নয়তো আমায় ছেড়ে

তুমি ভালো থেকো

ফুল পাখি নিয়ে নয়তো ছেড়ে দিয়ে

যেখানে থাক ভালো থেকো

সকালের নরম রোদের মতো

বসন্তের দুপুরের কোকিলের মতো

কৃষ্ণচূড়ার ডালে বৃষ্টি ফোটা হয়ে

পুব আকাশের রংধনুর সাথে

ভালো থেকো সূচিতা ভালো থেকো।

গোধুলির আলোয় সমুদ্রের ঢেউ হয়ে

আমায় ছেড়ে স্মৃতি ভুলে

দু কাপ চায়ের চুমুকে অন্য মুখের হাসি হয়ে

গভীর রাতের আবদারে ভালো থেকো।

কারণে অকারণে দুঃখ গুলো সাথে নিয়ে

তুমি হ্যাঁ তোমার জন্যই প্রার্থনা

সূচিতা

তুমি ভালো থেকো ভালো।

0

Publication author

offline 3 years

Mahmudur Rahman Manik

0
নিতান্তই সাধারণ গোছের মানুষ। লেখার চেয়ে পড়ার বাতিক ঢেরবেশি। নিজের সম্পর্কে এইটুকুই বলতে পারি।
Comments: 0Publics: 1Registration: 07-03-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।