![]()
লালবাতাসা, লালবাতাসা,
বর্ষা এল আবার,
স্মৃতির ঘরে, জমিয়ে রাখা,
বৃষ্টি পড়ে এবার।
রিমঝিমঝিম, বাজিয়ে নূপুর,
সকাল থেকে ঝরে,
বুকের মধ্যে, টাপুরটুপুর,
মনটা, ভিজে, ভিজে।
বর্ষা তুমি আসলে নিয়ে,
পুরনো ব্যাথা বুকে,
বৃষ্টি, সে যে, আগলে থাকে,
লালবাতাসা ছিলে।
বৃষ্টি তুমি নিতে পারো?
আমার বুকের ব্যাথা।
যেমন বর্ষা, ভাসিয়ে দেয়’গো,
নদীতে, বন্যা ধারা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)