শুকতারা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুকতারা
-ভাস্কর পাল

দিবা আকাশের পূর্ব দিকে
চিহ্নিত আমি লক্ষণ রূপে-
আসলে তো শুক্র গ্রহ
রূপভেদী নক্ষত্র মাঝে।

সন্ধ্যা আকাশে পশ্চিম পানে
সন্ধ্যাতারা রূপে ভূষিত করে,
একই স্থানে স্থির থাকি
উজ্জ্বল এক জ্বলন্ত সৃষ্টি।

মিটমিটে তারা নই যে আমি
নেই আমার নিদ্রা – ক্লান্তি
দিন রজনী উজ্জ্বলিত
একই ধারায় আলোকিত।

মহাকাশের এক আগ্নেয় পিন্ড
একই স্থানে স্থির চিরকল-
পথের দিশা চিহ্নিত করি
দিক নির্ণয়ের সঙ্গী হয়ে।

0

Publication author

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।