![]()
শুভাকাঙ্ক্ষী
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)
এই দিনে পৃথিবীতে এনেছিলো যাঁরা।
ভালোয় ভালোয় বড় করলো তাঁরা।
কী, কি দিয়ে ঋণ শোধ করবো আমি।
সদাই একটু সহজ বুদ্ধি দাও হে অন্তর্যামী।
ধরার সব ঋণ শোধ করতে চায় মন আজ।
ভুলত্রুটি স্বীকার করি, ক্ষমিও, রাখো মোর লাজ।
৩৬৫ দিনের একটি দিনই তো আমার — শুভ জন্মদিন।
ভাগ্যবান যদি হই, এই দিনটিই হবে আমার শেষ দিন।
অবশ্যই রেখে যাবো ভালো কিছু চিহ্ন,
বেঁচে আছি যতদিন, বর্তমানে কিছু করছি,
গভীরে ভেবেছি — শুধু আমার সাথ দিন।
শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ,
“ভালো” — এটাই পরিচয় হোক প্রতিদিন।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)