![]()
যেদিন সময় ছিল সেদিন আমায় ভালোবাসোনি
সেদিন শুধু আমি তোমায় ভালোবেসেছিলাম
তুমি আমাকে দূরে রেখেছিলে
আমি দূর থেকেই তোমায় ভালোবেসে গেছি
আমার ভালোবাসা ছিল ব্যর্থ।
অনেক দিন পেরিয়ে গেছে।
এখন আমি আর পৃথিবীতে নেই
আছি আকাশে
সেখান থেকে দেখি
তুমি প্রতিদিন আমার সমাধির পাশে বসে কাঁদো
বুঝতে পারি তুমি নিজের ভুল বুঝতে পেরেছ
বুঝতে পারি আমায় ভালোবাসছ।
কিন্তু কী হবে?
বড্ড দেরি হয়ে গেছে
আমি ভাগবান নই যে
তোমার কান্না দেখে পৃথিবীতে পদার্পণ করব
তোমার ভালবাসাও ব্যর্থ।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৫/২০২৫
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)