স্বপ্ন -১

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বপ্নের মধ্যে স্বপ্ন &
স্বপ্নের মধ্যে স্বপ্ন &
স্বপ্নের মধ্যে শূন্য &
শূন্যের মধ্যে স্বপ্ন &
সেখানে যখন পরিস্কার আকাশ
সেখানে যখন পরিস্কার আক্রান্ত
সেখানে তখন স্বপ্ন এসে সুগন্ধি ছড়ায়
স্বপ্ন এসে গন্ধ ছড়ায়
স্বপ্ন এসে আছাড় খায়
স্বপ্ন এসে বাঘের থাবার মতো লেগে থাকে গায়

—— যার নীল জোছনা মেখে মানুষ রোদে শরীর শুকায়
আবার আধভাঙ্গা শরীর নিয়ে গাছতলায় যায়
হুস শব্দের মধ্যে গড়াগড়ি খায়, শূন্যে মিশে যায়
খুব সহজেই কাঠের বোতাম এঁটে হামাগুড়ি দেয়
আবার গোপনে স্বপ্নের মধ্যে স্বপ্ন বুনে যায় …

0

Publication author

0
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে এখন চাকরি জন্য চেষ্টা করছি। তাছাড়া আমি দীর্ঘ ১০ বছর ধরে লেখালেখি সঙ্গে যুক্ত।
Comments: 0Publics: 1Registration: 03-07-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।