হয়তো কখনো

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হয়তো কখনো তারে ভালোবাসিনি

নতুবা তাঁকেই ভালোবেসেছি।

গভীর সমুদ্র থেকে হিমালয়

উঠে দাঁড়িয়ে সভ্যতার দরবারে মাথা উঁচু করে

তাঁকেই খুঁজে চলেছি মন প্রাণ দিয়ে।

তারে আমি রাখিনি মনে

নতুবা তাঁকেই আমি রেখেছি মনের গভীর থেকে গভীরে।

তাঁকে আমি পেতে চাইনি 

কিংবা তাঁকেই আজীবন ভালোবাসা দিয়ে এসেছি

প্রেমকে নিস্তব্ধতায় জাগ্রত করতে।

 

 

চোখের নীচে মুক্তার কালিকে রেখে দিয়ে

সীমানার বিপরীত আর এক সীমানা পেরিয়ে

দেখেছি দুচোখে প্রেমের শ্রাবণ মেঘের আড়ালে।

নক্ষত্র রাত্রি যাপন করতে পারি প্রেমের শহরে

ল্যাম্প পোস্টের এক চিলতে আলোতে।

হয়তো একদিন তারে ভালোবেসেছি

কিংবা তাঁকেই ভালোবাসি জন্ম-জন্মান্তর ধরে।।

 

 

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।