![]()
তোমার প্রেমে ভাসিয়ে ভেলা
ফরিদপুরের ঝিলে,
বর্ণমালায় গাঁথচ্ছি কাব্য-ছড়া
অদ্ভুত শব্দের মিলে।
বুকের মাঝে চলছে মিছিল
সারা আকাশ জুড়ে,
রক্ত সুমুূ্দ্দুরে গানটি আমার
গাইছি সুরে সুরে।
কবির মনে-প্রাণে নিত্যদিনে
পলাশ শিমুল লাল,
রক্ত রবির চেয়ে লালে রাঙে
মোর অশুভ সকাল।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)