প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দিদি
হাকিকুর রহমান

দেবো কানমলা, বলে, দিদি আমায় দিলেন বকুনি
কারণ, আজকে তাঁর পড়াটা, ঠিক মতো করিনি।
দিদি আমাকে যক্ষের ধন করে, আগলে রেখেছেন সারাক্ষণ
যাতে করে, আমি যেন কোন বিপদে না পড়ি, যখন-তখন।

মনে পড়ে, দিদি যেদিন স্বামীর ঘরে গেলেন চলে,
আমাকে তিনি কিছুই কইতে পারেননি
নীরবেই চেয়ে চেয়ে বিদায় নিলেন
কেন কিছুই না বলে।

হঠাৎ একদিন, দুয়ারে দাঁড়ালো গাড়ি, নামলেন দিদি আমার
পরনে তাঁর শুভ্র সাদা শাড়ি-
কেন? বুঝিনি আমি,
বহুকাল পরে বুঝেছি, তাঁর সবচে’ কাছের মানুষটাকে
কেড়ে নিয়েছেন, অন্তর্যামী।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।