আমাদের বাড়ি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমাদের বাড়ি কোন সুদূরের গাঁয়ে
অতীতের বটগাছের মতো জীর্ণ হয়ে গেছে
ভালোবাসার নীল সাগরের বুকে ফেনা ওঠে
স্নিগ্ধতার চোখের বালুচরে।
আমার বাড়ি কল্পনার আকাশ ছুঁয়েছে
হাতির শুঁড়ের মতো ক্ষমতাবান মানুষগুলো হেঁটে যায়
আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে
অনেক দূঃখ বেদনা সহ্য করে।

আমাদের বাড়ি এক আসমুদ্র হিমালয়ের কাহিনী
ভালোবাসা হয় যেমন একটা ছেলে মেয়ের সাথে
তেমনি কিছু সতেজ ফুলের ঘ্রাণে জীবিত হয় রাত্রি।
বইয়ের পাঠ চুকিয়ে দিয়ে
গ্রামের মানুষ তাঁদের কাছে ব্যস্ত থাকে, আমিও আমার কাজে
ঘুড়ি ওড়াবার দিন তো নেই আর
শুধুই স্মৃতির মালা দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ সব
নীরবে কেউ বা আবার কাঁদে!
তবুও আমাদের বাড়ির ঠিকানা জানা নেই
টেলিগ্রাফের তারে বৃষ্টির বিন্দুতে আলোর ঝলকানি
রুখে যায় সমস্ত পথ সমস্ত প্রশংসা ছাপিয়ে
নক্ষত্রের মারা যায় মানুষের পক্ষপাতিত্বে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।