আমাদের শিক্ষা
![]()
শিক্ষা আমাদের অধিকার
মানুষ গড়ার কারিগর।
শিক্ষা আমাদের চোখের আলো
দেশ গড়ার অঙ্গীকার।
শিক্ষা আমাদের বল
আমরা সবাই মহান।
শিক্ষা আমাদের আশার আলো
স্বপ্ন পূরণের ছল।
শিক্ষা আমাদের আঁধার রাত্রে
পূর্ণিমার ওই চাঁদ,
শিক্ষা আমাদের ভোরের আকাশ
পাখিদেরই গান।
শিক্ষা হল ফুল বাগানের
ফোঁটা কত অজানা ফুল,
শিক্ষা হল জাতির গর্ব-
দেশের জন্য।
শিক্ষা হল নীল সমুদ্রের মাঝে
ফোঁটা একটি ফুল,
শিক্ষা হল মরুভূমির
এক ফোঁটা বৃষ্টির জল।
শিক্ষা হল পূর্ব-আকাশের
রবির-ই কিরণ।
০৭ /০৯/২০১৯
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)