![]()
মাঠের আল বেয়ে, সবুজ মটর উদ্ভিদ,
সর্ষে গাছকে জড়িয়ে ধরে, বেড়ে ওঠে।
এ মাঠ বুজেছে শষ্যের ভার নয়,
‘সঞ্চয়ের ডাক’, সুখ নিয়ে থাকবে শুয়ে।
মটরের গন্ধে, উড়ে আসে টুনটুনি,
ভাবছে বসে, এখানেই, ঘর বাঁধা চাই।
হলুদেরা, দুলে, দুলে ওঠে,
নতুন সংসারের মায়ায়, মাঠ ভরিয়েছে তাই।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)