আমি একাই চলি Ami Ekai Choli

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি একাই চলি Ami Ekai Choli
কলমে— সুব্রত পণ্ডিত
সংকলন— প্রতিধ্বনির পরে

ভিক্ষা দাও গো ভিক্ষা দাও,
দয়ার সাগর তোমরা যারা,
একটু খানি করুণা চাই,
আমি যে এক সর্বহারা।

টাকা-পয়সা চাই না আমি,
চাই না কোনো সোনা-দানা,
মনের কোণে—
এইটুকু জায়গা দিতে
করছ কেন মানা?

পকেট ভরা অর্থ আছে,
সমাজ বলে মস্ত লোক,
ভিতর পানে তাকিয়ে দ্যাখো,
জমে আছে কেবলই শোক।

ধনী আমি বাইরের রূপেই,
অন্তরেতে কাঙাল ভারী,
সব পেয়েও তোমায় পায়নি,
আমিই— ‘প্রেম ভিখারি’।

একটু চাওয়া, একটু পাওয়া,
একটু ভালোবাসার আশ,
এই আশাতেই কাটছে জীবন,
পড়ছে কেবলই দীর্ঘশ্বাস।

বাইরে আমার হাসির ছটা,
ভিতরেতে একাই চলি,
আমি একাই নিজের মনে,
হাজার হাজার কথা বলি।

আমি একাই চলি…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 146Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted