উটের কান্না -৩

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

উটের কান্না -৩
আহমেত কামাল

দুধমাখা দুঃখ ছাড়া
কোন উপহার নেই হাওয়ার শরীরে।

শেওলা জমা শীত
মোমের কথাবার্তায় দূরে কেঁদে উঠে রাতের পাখিরা।

আমি কাগজের প্লেনে সাগর পাড়ি দেই
আমি কাগজের প্লেনে শ্মশান পাড়ি দেই

তোমরা কী একটু দেখিয়ে দিবে সাদা ভাতের গন্ধ?

জাহাজের ঢেউয়ে ঢেউয়ে
ক্রমশই ভেসে যাচ্ছে একটা কাঠের জীবন।

0

Publication author

0
Comments: 0Publics: 87Registration: 25-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।