এক আর এক (Ek Ar Ek)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এক আর এক
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)
(১)
এক আর এক—
এককের আসা-যাওয়া চিরন্তন,
চলে মানুষের অভিযান।

এক আর এক-এর যোগে হলো এক—
এটা মানবশৃঙ্খল সৃষ্টি,
উন্নতিতে উন্নয়ন।

এক আর এক যোগ করলে
যোগফল হবে দুই—
এটা অবশ্যই নিখুঁত অঙ্ক।

এক আর এক যোগ করে শূন্য হলেই
বুঝবেন—
ক্রিয়া-প্রক্রিয়াটি চরম আধ্যাত্মিক।

এক আর এককে মিশতে না দেওয়ার খেলাটি—দাবা,
চালটাই হচ্ছে কূটনীতি।

এক আর একের প্রতিদ্বন্দ্বিতাতেই বাজিমাত—
গন্ধ অতিচেনা রাজনীতি।

এক আর এক জাতির বিভাজনের নেপথ্যে
সদাই শাসক বা বিরোধী পক্ষ।

এক আর এক শিক্ষায় শিক্ষিতরা
অসহায় বা সুযোগসন্ধানী—
সাজ তাদের নিরপেক্ষ।

এক আর এক আওয়াজ তুললেই
হয়ে যায় গণ-আন্দোলন,
শুরু হয় নবজাগরণ।

এক আর একের বিপদে এগিয়ে এলেই
হবে মানুষের উন্নয়নের উত্তরণ।

[এক আর এক( 2)]

এক আর এককে জোড়া দিতে দিতে
চলমান সংসার—
শুভ সংবাদে সুখী ভাগ্যবান।

এক আর একের শত্রুতে
শয়তানী বুদ্ধিজীবীদের থাবা,
উপরে সাক্ষী সর্বশক্তিমান।

এক আর একের বিশ্বাসে
বিষ দেওয়ার আনন্দটি—
নিজের মৃত্যুদিন
নিজ সমারোহে উদযাপন।

এক আর এক মতপ্রকাশের অধিকার সমান—
দাম্পত্য মধুময়,
কামনায় সন্তান।

এক আর একের মৃত্যুতে
হয়ে যায়—
পরিবারের সম্ভাব্য সব স্বপ্ন ধ্বংস।

এক আর একের ভাগিদার হলেই
ক্রমে ক্রমে বেড়ে যায়
জাতির বংশ।

এক আর একের ভাগফল এক—
অতএব সবার অধিকার
সমান, সমান।

এক আর এককে গুণ করেও
ফলাফল সমান—
এতেই মহার্ঘ মান-সম্মান।

এক আর এক যোগ করতে করতেই এগারো—
এই নীতিতেই বাড়ে সংগঠন।

[এক আর এক (3)]

এক আর একের মতের অমিল হলেই
নেমে আসবেই বিপদ—
মহা অধঃপতন।

এক আর একের মান নির্ণয়
শিখতে শিখতেই তাল কাটে—
শিয়রে দাঁড়িয়ে মরণ।

এক আর একের সব অঙ্ক
ভীষণ সরল হলেই—
উজানে ভাসে মঙ্গলময় জীবন।

এক আর একের বিয়োগফল অসীম বলেই
পাই হেথা-হোথা
যত অভিনন্দন।

এক আর একের নতুন সংস্কার
শুরুর পথেই আসে
রঙে-ঢঙে রঞ্জিত অতি আনন্দ।

[এক আর এক (4)]

এক আর এক স্বাধীনতার বিশ্বাসে
বিস্তারিত—
অবুঝ হস্তক্ষেপেই
অর্থহীন বিস্ফোরণ।

এক আর এক অনেক,
তবুও একেলা—
বিরহের স্মৃতিতে
হৃদয় ভারে অম্লান বদন।

এক আর এক—
সব অঙ্ক একই,
হিসেব অনুযায়ী
শুধুই বিচিত্র নাটকে অভিনয়।

এক আর একের আচার-বিচার,
চলন-বলন হোক মধুর—
তবেই মানুষের জয়।

[এক আর এক (5)]

এক আর একের কর্ম অমর রবে—
নীরবে দাঁড়িয়ে
গাই সিদ্ধান্তের জয়গান।

এক আর এককে ছাড়া বোকা—
একাকিত্ব, হতাশাগ্রস্ত,
দিশাহীন পথচলার বৃথা যৌবন।

এক আর এক চলে যাওয়ার সময়টিকেই
বলতেই হবে
মহান মহা সমাপতন।

এক আর এককে করি নমস্কার—
এটাই সংস্কার,
বেঁচে থাক
বৈদিক সনাতনের সনাতন।

এক আর একের জন্য রয়েছে
অঢেল আন্তরিক আশীর্বাদ
ও পূর্ণ অভিনন্দন।

এক আর এক আনন্দে বিদায় নেবো সময়ে—
ভুলবো যত দুঃখ, কষ্ট, আভিমান।

এক আর এককে অসংখ্য ধন্যবাদ—
ঝরুক অশ্রু,
শোন সত্যি ও সত্যের
আনন্দের ক্রন্দন।

[এক আর এক(6)]

এক আর এক কথা—
একবারের জন্মেই
ঘটাতে চাই
মানবকল্যাণে শুভ পরিবর্তন।

এক আর এক সময়—
সবাই এক, এক মত-পথ,
অভিন্ন পথিক—
একসাথে করি কীর্তন।

এক আর এক আরেককে
একটু একক করলাম—
এক পলকেই সুধাই,
হলো কি দৃষ্টিনন্দন?

এক আর এক— একা!
শেষে দিও গঙ্গাজল,
সারিসারি শ্বেত পুষ্প
আর একটু চন্দন।

এক আর এক বন্ধু—
সবুজ অবুঝ মনে
৩০শে জুলাই
বিশ্ব বন্ধুত্ব দিবস করি গো পালন।

এক আর এক—
একে একে বর্ণের বর্ষণে বর্ণময়,
বর্ণনায় বর্ধনশীল
আজকের বর্ণালী বন্ধন।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।