প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

খুব ইচ্ছে করে মা’কে একবার দেখতে 

সেই মা’কে 

অন্তত একবার 

তার সামনে গিয়ে দাঁড়াতে 

 

এখান থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি 

পায়ে হাঁটা দশ মিনিটের পথ 

কিন্তু মায়ের বাড়ি অনেকদূরে…. 

দাদুর বাড়ি দিদিমার বাড়ি মামার বাড়ি 

 

সেই বুড়িখালি মোড় তারপর ডানদিকে সোজা 

জোরাঝিল ছিল, খালপাড় 

বকুলতলায় মামা-বাড়ি…. 

 

সেলাইয়ের দোকানটা আরেকটু এগিয়ে, ছিল রঘুপুরে 

আমি খুঁজে মরি ঘুরে ঘুরে 

মা যে ওখানেই কাজ করে 

 

পূজোর মরশুম 

ব্যস্ততায় ডুবে আছে গোটা সেলাইয়ের দোকান 

মাথা নিচু করে কাজে মগ্ন সবাই 

 

বাইরে শরতের মিঠে রোদ 

মায়ের ফর্সা গালে ছুঁয়ে আছে গোলাপী আভা 

খালি হাত খালি সিঁথি ছাপা শাড়ি 

বয়স তখন কতো হবে ? উনিশ কিংবা কুড়ি 

 

আমি শান্ত পায়ে টু-শব্দটি না করে 

সামনে গিয়ে দাঁড়ালাম 

‘মা’ বলে ডাকলাম…. 

 

খুব ইচ্ছে করে  ।। 

0

Publication author

offline 6 years

Subrata bhattacharjee

0
Subrata bhattacharjee
Comments: 0Publics: 19Registration: 29-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।