এসেছে, শরৎ রানি হয়ে
![]()
ও মেঘের দল, হারাস না আর,
কালো মেঘের ভিড়ে,
সাদা রঙটা, ছড়াস এবার,
সারা আকাশ জুড়ে।
নদীর জলে, ছলাৎ, ছল,
দাঁড়টি টেনে মাঝি,
হারিয়ে যায়, অনেকদূর,
বাঁক দিয়ে যায়, নদী।
এসেছে শরৎ রানি হয়ে,
পদ্মের দল রাঙা।
সাজিয়ে তোলে শিউলি ফুলে,
ঝরেছে ভোরের বেলা।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)