কবিতা
![]()
কবিতা, তুমি মোর সঙ্গ ছেড়ো না,
কবিতা, তুমি মোরে ব্যঙ্গ করো না ।
শীত-গ্রীষ্ম- বর্ষা সব কালে,
পাই যেন তোমাকে ছন্দে-তালে ।
তুমি মোর মনে জাগাও আশা,
তুমি মোর মুখে যোগাও ভাষা ।
তোমাকে ছাড়া ফেলি দীর্ঘশ্বাস,
তুমি ছাড়া আমি যেন জীবন্ত লাশ ।
সুগন্ধি ফুল যখন সুবাস দেয়,
অথবা নীল আকাশে যখন মেঘেরা ধায়,
পাখিরা যখন কণ্ঠে ধরে পাগল করা সুর,
কি করে তখন তোমাকে রাখি বাহুদূর ?
যৌবনের উচ্ছ্বাসে নদী যখন নাচে,
প্রজাপতি পাখনা মেলে উড়ে ফুলের কাছে,
অথবা যখন শিশুরা করে মন ভোলানো খেলা,
তখন কি তুমি আমাকে করবে অবহেলা ?
তুমি নইকো শুধু আমার প্রাণ,
তুমি তার থেকেও মূল্যবান ।
তোমাকে তাই জানাই অজস্র প্রণাম,
ছিলাম, আছি ও থাকবো তোমার ভালোবাসার গোলাম ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
Khub sundor hoyeche
ধন্যবাদ ভাই
অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ