কিছু বলবে আজ Kichu Bolbe Aaj

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কিছু বলবে আজ
কলমে—সুব্রত পণ্ডিত

কিছু বলবে আজ?
নাকি এই খাতার ভেতর
সাদা পাতায় সাদা হয়ে
বন্দী থাকবে কিছু না-বলা কথা?

নাকি আগের মতোই
একরাশ নীরব দৃষ্টি
ছুঁড়ে দিয়ে চলে যাবে?

আমি কিন্তু
আজও দাঁড়িয়ে আছি,
ঠিক সেই চেনা মোড়টায়।

যেখানে একদিন বলেছিলে—
“একটু দাঁড়াও, আসছি…
কিছু কথা আছে।

“আমি আর নড়িনি সেখান থেকে।
কত বসন্ত এলো আর গেল,
কত পাতা ঝরলো ডালে ডালে,
আমার চুলে জমলো রূপোলী রেখা,
তবু আমি অপেক্ষায়…

আজ যদি কিছু বলতে চাও,
—তবে বল।
লুকিয়ে রাখা অভিমান গুলো
না হয় আজ একটু ডানা মেলুক।

সব কথা কি আর মুখে বলতে হয়?
কিছু কথা না হয় চোখেই থাকুক।

তবুও জিজ্ঞেস করছি—
কিছু বলবে আজ?

নাকি আজও ফিরব আমি
শূন্য হাতে, শূন্য পকেটে,
ঠিকানা-হারা চিঠির মতো,
এক বুক একাকীত্ব নিয়ে?

কিছু বলবে আজ…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 115Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted