গ্রিটিং কার্ড – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

গ্রিটিং কার্ডটি ছিল সেদিন খাতার ভাঁজে রাখা,
স্বপন সেদিন ছিল শুধু তোমায় নিয়ে আঁকা।
এসে ছিলো নতুন বছর জ্বালিয়ে প্রেমের আলো,
ভেবে ছিলাম আমায় তুমি- সেদিন বাসো ভালো।
তখন ছিলো তোমার ১৫ সবে, হওনি ষোড়শী,,
সেদিন হৃদয় জুড়ে ছিলে তুমি আমার ই উর্বশী
পেরিয়ে গেল সে অনেক বছর ভাবছি তবু আজ
আজও বোধ হয় হয়নি খোলা গ্রিটিং কার্ডের ভাঁজ।
যত্নে রাখা সে স্বপ্ন গুলো মিলিয়ে গেলো কোথা?
আজ রূপকথার ঐ গল্প তুমি কল্পনা তে গাঁথা।
বলবো সেদিন আবার তোমায় হয় গো যদি দেখা,,
গ্রিটিং কার্ডটি ছিল সেদিন খাতার ভাঁজে রাখা।।

0

Publication author

3
তরুণ কবি -পার্থ বসু জন্ম ও শৈশব: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মাগুরকোনো গ্রামে (মাতুলালয়) পার্থ বসুর জন্ম। তাঁর পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী। শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কবি স্কুল ম্যাগাজিন ও স্থান
Comments: 2Publics: 37Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।