![]()
ব্যথার মাছির ঝাঁক
-শারমিন ইসলাম শর্মি
আমায় আকাশ দিয়েছো ডানা কেটে
জলে ছেড়েছো ফুলকো বিহীন !
শব্দ দিয়েছো চোখ বেঁধে
আলোর পথ হলো দিশাহীন।
সময়ের গন্তব্য পৌঁছায় ঠিকানায়
নি:স্ব পরে থাকে ব্যথার পথ।
কবিতার খাতারা শহুরে বাতাসে হাসে
হঠাৎ তড়পায় মিছেমিছির প্রেমাতুর লোভ।
স্বপ্নের হাত ধরে বেঁচেছি যতবার,
জেনেছি ফাগুন নিয়ে এসেছে আগুন
আমি পুড়েছি ততবার।
জাপটে ধরা কলম শব্দ বুনে
মিহি রোদে পুড়ে যায় তাও।
নিত্য বাঁচার খেরোখাতা খুলে
হিসাব কষা পরে থাকে ঝুলে।
ভালোবেসে যায় মরা নদী
এটাও এক অন্যরকম বাঁচা,
না পাওয়ার সুক্ষ্ম সুক্ষ্ম জালে
ব্যথার মাছির ঝাঁক আটকে যাওয়া।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
প্রেম ও বিরহের অনন্য ধারা!
অনন্য অলংকরণ!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সুহৃদ
আহা ! খুবই ভালো লাগলো ছন্দময় উপস্থাপনা ! অনেকদিন পরে বেশ সুন্দর কবিতা পড়লাম !