![]()
অনেক আগেই কেঁদে শেষ হয়ে গেছে তোর ভোর
সেই পাঁচ বছর বয়সেই কেটে গেছে শৈশব ঘোর
প্রথম প্রথম কাপপ্লেট ধুতিস এখন দারুণ চা করিস
সামান্য ফাঁকে কখনো কখনো কাগজ একটু পড়িস
সারা দিন খাটা, মারধোর খাওয়া আর গালাগালি
সহ্য করেই শিশু শ্রমিক আজ তুই আঠেরো হলি
শোনা যায় আমাদের দেশে শিশুদের শ্রম নিষিদ্ধ
তোর কষ্ট করে না রে সোনা, সমাজের বিবেক বিদ্ধ!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)