![]()
তোমার ছায়া আর পড়ে না জলে,
তাই আমি ডুবেছি অতলে।
কোথাও একটু বৃষ্টি হলে
আমি শুনি একটি নুপূরের ধ্বনি,
যেখানে তুমি স্তব্ধ,
আমার দুকানে আসে তোমার কথার বাণী।
তোমার দেয়াল ভাঙ্গে না বলে,
আড়ি পেতে থাকি খেলার ছলে।
পলক ফেলার শূন্য আশা,
বুকে থাকে তোমার ফেরার ভালোবাসা।
হাতের মুঠোর বালুরাশি,
আজ হয়েছে অজ্ঞাতবাসি,
তবু ও কাঁপা বুকে বলতে পারি,
আজ ও তোমায় ভালোবাসি।
এই কি তবে শেষের বেলা?
তোমার হয়েছে ফেরার পালা?
স্তব্ধ দ্বারে বসিয়ে আমায়,
করলে তুমি কতো খেলা।
ভালোবাসা দিয়ে করলে ধনী,
কেড়ে নিয়ে সব করলে ঋণী।
সিলিং ফ্যানের মাকড়সার জাল,
নীরবতায় হচ্ছে নাকাল।
✍ দেবাশীষ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)