ঝড় থামে, বৈষম্য থামে না – শাহ্ আলম আল মুজাহিদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঝড়ো হাওয়া বইছে এলোকেশে,
ডাঙায় জলে শুভ্র মেঘের দেশে।
গগন ললাট ঘেমে উচ্ছ্বাসে,
দিগন্ত ঘিরে মহাতিমির আসে।

বট-হিজলের ডাল ভেঙে পড়ে,
ভূধর কাঁপে ধ্বংসযজ্ঞ দেখে।
মাঠের ফসল গড়াগড়ি করে,
চাষাভাইয়ের অশ্রু ঝরে চোখে।

অভাগিনীর কুঁড়েঘরটি ভেঙে,
সর্বহারা পথিক ধুমড়ে পড়ে।
ঘুষের টাকায় “মহাশান্তি” এনে—
রইল কেহ অট্টালিকার পরে।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।