বইমেলা – শাহ্ আলম আল মুজাহিদ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

লাল, নীল, সবুজ, হলুদ — কত দীপাবলি!
কত না সুখে ও দুঃখে ছড়িয়েছে আলো।
এ‌‌খানে পাবে তুমি আত্মার আনন্দ,
মধুর রসে ভরা স্বপ্ন।
রঙিন ভবিষ্যৎ গড়া রহস্যের জগতে পারি জমাতে —নিঃসন্দেহে এরা সঠিক পথ চিনিয়ে নিয়ে যেতে পারে
এরা মহামনস্বীদের আশীর্বাদে পুষ্ট।
কত ভাষ্যকারিগর করে গেছে সৃষ্টির কাজ,
তাঁদের রক্তের খরতাপে এরা আলো জ্বালে — নীল, সাদা আর লালে।
কীর্তির মহাবার্তায় ধরিত্রী মাতায় কলরবে।
এদের অগ্নিস্নানে কত লৌহদ্রব্য হয়েছে খাঁটি সোনা;
বন্দি পাখি সোনা ভাঙে পিঞ্জর!
এরা অনেক দিনের, বহু পুরোনো —সহস্র বছরের স্মৃতি গেঁথে রাখে।
কত মহামানব দিয়ে গেছে আদর্শের ছোঁয়া।
আঁধার জীবনের কালো ঘুচাতে…জ্বালাও প্রত্যেকের ঘরে ঘরে —এই দীপাবলি।

0

Publication author

0
আমি শাহ আলম। বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা। সমাজের বৈষম্যের বিরুদ্ধে আমার সংগ্রাম।আলোর পথে আমার সকল অগ্রযাত্রা।
Comments: 0Publics: 45Registration: 07-11-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।