ডেকে ফেরা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ডেকে ফেরা
হাকিকুর রহমান

ক্লিষ্ট গগনে নীরদেরা করে খেলা,
শূন্য হৃদয়ে কাটিনাতো এই বেলা।

লক্ষীপেঁচারা কেবল ঘুমাতে গেলো,
ফনিমনসার ফুল অসময়ে ফুটে কি পেলো।

রাত জাগানিয়া পাখিরা কি গেয়ে যায়,
অন্ধ কাননে ভ্রমর এক্ষণে কি যে চায়।

বসুধা জেগেছে ঘুম ভাঙ্গানিয়া গানে,
ভোরের হাওয়াতে পরশ লেগেছে প্রাণে।

পার্থসারথি ধাবমান হলো কোথা,
ব্রহ্মকমল ভাসমান হলো হোথা।

ময়ূরীর পানে ময়ূর চাহিয়া রয়,
বনপাপিয়া সুরে সুরে কি যে কয়।

দিবাকর আজি দেরীতে উঠিছে কেন?
তবুও হৃদয় ডেকে ফিরে কারে যেন।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।