![]()
সে আমার অজানা প্রিয়তমা
অচেনা শহরের রাজপথের রানী।
কঠিন থেকে কঠিনতর হৃদয়ের বাতিঘর
আর দূর সীমানার বাইরের স্বপ্নের দেশ।
এক থেকে একান্তে নির্জনে বসে ভাবি
প্রিয়তমার মুখের ছবি।
রাতের বেলা দীর্ঘ ছায়া ফেলে
স্টেশনের ল্যাম্পপোস্টের খুঁটির নীচে।
তারপর আমি যায় গভীর রাত্রে
তাঁকে একবার দেখার জন্যে।
জোনাকি ঘুরেফিরে আসে বারবার মিনারের উপরে
প্রিয়তমার মুখটাকে স্পষ্ট দেখার জন্য।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)