![]()
অনন্ত কুয়াশা দেখেছো?
যার কোনো শেষ নেই?
কেমন যেন নির্জীব, মৃত, পাথর;
মৃত্যুপুরীকেও হার মানিয়ে দেয়।
স্তব্ধ নিশির আর্তনাদ শুনেছো?
যার কোনো আওয়াজ নেই?
করুণ সুরের ধ্বনি-প্রতিধ্বনি
ক্ষত-বিক্ষত করে দেয় পাষাণ হৃদয়কে?
অসত্যের আবরণে নিজেকে ঢেকেছো?
বাস্তবতা থেকে দূরে; আড়ালে; অন্তরালে?
নেশায় মেতেছো? মধ্যমণি হবার?
কি পেয়েছো তাতে? কি বা পাবে?
দিনশেষে অগ্নিশিখা তো নিভেই যাবে!
শুকনো পাতাও ঝরে যায়,
পাপড়িগুলোও পড়ে যায়,
নক্ষত্রেরাও মরে যায়।
তুমিও এর ব্যতিক্রম নও।
-৩১/১০/২০২২, ঢাকা।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)