![]()
জলে, ডুবে যাওয়া ‘শহর’,
শেয পর্যন্ত, আমি বলে যাব,
তুমি আমার।
অসহায়, বন্দি হয়েছো জলোচ্ছ্বাসে।
তবু কি করে, একই অভয়বাণী,
তোমার চোখ থেকে ঝরে পড়ে, অবিরত।
যে অকৃত্তিম প্রেম,
তোমার নামে আন্দোলিত,
চিনেছিলে, শহর আমায়।
হৃদয়ে, প্লাবনের জোয়ারে,
সব উচ্ছ্বাস, ধেয়ে গেছে,
তাই তুমি, আজ এত অসহায়।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)