তোমার চরণে ঠাঁই দিও
![]()
মায়ের কাছে যে যা চায় তাই পায়
শুধু আমিই কিছু চাইতে পারিনি।
মায়ের দেহে কোনো বসন নেই
ঢাকা শুধু মুন্ডমালা জবার মালায়,
তবু মা যে দানের সাগর
কাউকেই খালি হাতে ফেরান না।
আমার তো কোনো চাহিদাই নেই যে কিছু চাইবো
শুধু মাকে কেঁদে কেঁদে বলি,
মা গো আমায় সামনের জনমে জবা করে তোমার চরণে ঠাঁই দিও।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)