প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার দুঃখ আকাশে অন্তহারা
তুমি এসেও দাও না দেখা,
আমি মৃত হই বারে বারে
তুমি ফিরে তাকাও না একবার ও।

আমি দূর থেকে বহু দূরে চলে গেছি
পৃথিবীর সীমা অতিক্রম করে,
তুমি চোখ মেললে খুঁজে পাবে
প্রান্তরের ঘাসে জমানো অনাবিল ছবি।

একদিন ঢের বেশি, বহুদিন পর
আমি কোনো এক পিপাসার ছায়াঘেরা ঘন রাতে আসবো ফিরে পৃথিবী কে গোপন রেখে
তোমার বিরহ বেদনার পাতা ঝরে।

হলুদ হেমন্তের নীল প্রেমের চিঠিতে
তোমার সাথে আমার হবে পরিচয়
নতুন বসন্তের রঙিন ফুল ফুটুয়ে-
আমার সীমানায় তোমার নামের পাহাড়।

দুঃখের ছায়াছবির কালজয়ী গান গেয়ে
শিল্পী হয়ে এঁকে ছিলাম তোমারই ছবি,
সেই ছবি আজ গভীর রাতে পাঠিয়েছি মেঘের দেশে
নীল জ্যোৎস্নার আলোয় ভরপুর হয়ে।

একদিন প্রতিদিন ঢেরবেশি চেয়ে থাকি অনুভবে
নীল ডায়েরির অজানা পাতার উপন্যাসে।।

২৮/০৮/২০২১

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।