দ্বন্দ্ব

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সারি সারি আবেগ মুখবন্ধ খামে বন্দী,
ছটফট করছে বেরিয়ে আসতে চেয়ে।
তুমুল ঢেউ তুলে বেরিয়ে আসছে ক্রন্দন ধ্বনি,
অঝোরে বৃষ্টি ঝরে চলেছে দু-চোখ বেয়ে।

কুয়াশা ঘেরা রাতও আজ গাইছে কান্নার সুর,
জমাটি আবেগ আজ উদ্বায়ী, নেই কর্পুর—
শোনা যাচ্ছে না কোনো ভালো থাকার গান।
উড়ে চলেছে আবেগ,হয়ে উঠছে ম্লান।

চারিদিকে শুধু জড়িয়েছে কষ্টের আর্তনাদ,
তারা আজ মনের ভিতর জমাটি বিষাদ–
কষ্ট গুলি আজ চাইছে শুধুই নির্বাসন,
প্রতিশ্রুতি আজ গাইছে মুক্তির গান।

আবেগ আজ সত্যিই গুরুত্বহীন—
বুকের ভিতর ভেদ করেছে তীক্ষ্ণ জ্যাভলিন।
প্রতিশ্রুতি আজ শুধুই জয়ী, অনুভূতি হেরে গেছে,
কান্নার স্রোত বেয়ে আজও বেঁচে আছে।

0

Publication author

0
বর্তমানে বাঁকুড়া জেলার খাতড়া তে একটি বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে কর্মরত।
Comments: 0Publics: 10Registration: 14-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।