![]()
একটা অদ্ভূত আঁধার চারিদিকে
ধোঁয়ার গন্ধে জীবন হাঁফিয়ে উঠেছে
কোনো সৎ বিবেকের ঘুম ভাঙেনি এখনও
ঘুম ভাঙেনি এখনও…
ডাক পেড়েছে আধপেটা মিছিল
তবু না দেখে থাকি
অন্ধকারে লাঠি শাসায়
নরম রাস্তায় একাকী তুমি
অসুস্থ সমাজের সুস্থ মেরুদণ্ডটা
এখনও বিছানায় শুয়ে
আগামীর ভোর উঠুক তেজে
ইতিহাস সাক্ষী রেখে ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)
অনন্য আহ্বান সম্মানিত কবি!
সময়ের সাবলিল উচ্চারণ!
অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু ❤️