ভালোবাসার কথা নাই বা বললি,
খুব বেশি সাজিস না, পাগলী,
তোর চোখ বেশি কথা বললে
আমার কলম থেমে যায়,
অপেক্ষায় থাক,
দামাল ঝড় একটু কমলে
তোকে ফুলবনে বেড়াতে নিয়ে যাবো !
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
কী দারুণ!! তা কোথায় নেবেন শুনি?😊
কবিতাটা ভারী সুন্দর তো ! এতো সুন্দর করেও কথা বলা যায় !
ইস্স, ভারী সুন্দর কবিতা !