![]()
একদিকে কুকুরের বিষের যন্ত্রনা
অপর দিকে আমার বাঁচার আকুতি
কিংকর্তব্ বিমূঢ় এ ঈশ্বর কে খুঁজি
কুকুরের অত্যাচার এ কোন নিয়তি।
আকাশের নিচে উর্দ্ধে চিৎকার করি
ঈশ্বর তোমার দেখা কোথা খুঁজে পাই
নিরুপায় হয়ে আমি এই দরবারে
বারবার চিৎকারে দুয়ারে দাঁড়াই।
জুলুম করেছে খুব সীমা লঙ্ঘনের
জুলুমের শিকার আমি মুখ চেপে আছি
আর সুযোগ দিতে না এবার বিচার
তোমার আকাশ তলে আমার তো আছি।
– হে
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)