পহেলা বৈশাখ
![]()
আগের দিনে ময় মুরব্বি
গোনতো বাংলা মাস,
সময় মত চাষাবাদে
জুড়ে দিতো চাষ।
এখন সবাই ইংরেজীতে
গোনে বারো মাস,
ভুলে যাচ্ছে বাংলা গোনা
হচ্ছে সর্বনাশ।
আজ পহেলা বৈশাখ এলো
এলো নতুন বছর,
মুখে বলে মুই বাঙালি
নিজকে করে গোচর।
পান্তা ইলিশ ভর্তা ভাতে
নিত্য যারা খাই,
তারা খাঁটি বাঙালি ঠিক
জাতিতে সবাই।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)