কখনও যদি আকাশে দেখো একটি ছায়াপথ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কখনও যদি আকাশে দেখো একটি ছায়াপথ-
মনে রেখো সে একটি ছায়াপথই আমার হাজার ভুলে হারিয়ে যাওয়া পথ।
হাজার ভুলে হারিয়ে যাওয়া পথ? জানো না সে কী?
সে যে তোমায় খুঁজে পাওয়ার স্থান প্রিয়া!
সেই ছায়াপথের লাখো লাখো তারার মাঝেই আছ তুমি।
কিন্তু হায়,তোমায় খুঁজতেই আমার দুই চক্ষু হয়েছে সারা-
তবু পাইনি তোমার দেখা!

(ঘুমের ঘোরে অবচেতনে মিটিমিটি হেসে)
এসব যত ভাবি নিশীথের গভীর ঘুমের ঘোরে,
তত স্বপনের বেমানান কল্পনাগুলো মনের পাতায় জুড়ে-
আমার গভীর নিদ্রাকে ক্রমশ ক্ষীণ করে তোলে।

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।