বক্ষে ব্যথা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বক্ষে ব্যথা
মোঃ সবুর মিয়া

মনেরি মধ্যখানে হাজারো স্বপ্ন আঁকা ,
যদি ভাঙ্গে প্রিয়জন তাহা হবো যে একা ।

প্রতি প্রহরেই নতুন স্বপ্নের আলপনা রাঙ্গানো হয় ,
কে জানে তা অতি শীঘ্রই হবে যে ক্ষয় ।

আজি সমস্ত স্বপ্ন, সবই তো রয়েছে প্রিয় কে ঘিরেই,
আসে যদি ফারাক, সে কি ভুলে যাবে সব স্মৃতি অচিরেই !

এই অদমনীয় বসুধায় সব প্রেরণা কি বিলাসিতা ,
তাই তো নিষ্ফল কহনে এত বিভাজনতা ।

মনের মিলন যদি হয় মনেরই সাথে,
তব তা কিসে ভুল বিবেকের ঘাটে ।

মৃদু মনের মানব ভালবাসায় বিরোধী অহোরাত্র,
ওরা যে অজ্ঞ কিবা করিবে কদর দিবারাত্র ।

যদি সমর নিবেদনে জয় হতো ভালোবাসা,
বক্ষের সমস্ত ব্যথা ছুড়ে ফেলে গড়ে নিতো নতুন বাসা ।

সকল ব্যথারই নিঃশেষ রয়েছে খানিকক্ষণ পর,
বক্ষের ব্যথা রয়ে যায় আমরণ, কিবা বাধিবে সুখের ঘর ।

লোচন জলেই যদি ফিরিতো প্রিয় ,
তব দৃঢ় ভাবে বলিত সবাই ,এক প্রহর কাঁদাই যে শ্রেয় ।

অদ্য বলিয়া যাচ্ছি হে দরদী ,
আর দিয়োনা বক্ষে ব্যথা মৃত্যু অবধি ।
মানুষের প্রেমে মানুষই এগিয়ে যাবে।

আজি পণ করে যাও, বক্ষের সুখ ফিরিয়া আনিব যদিও হয় মরণ ।

___________সমাপ্ত__________
তারিখ : ৩১/০৭/২০২১
রাত ১১:৩৫ পি.এম.

(গ্রাম: রাহেলা, উপজেলা, বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ)

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 12Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted