বিভাবরী
![]()
বিভাবরী
হাকিকুর রহমান
জাগিয়া রয়েছে ঐ শ্রান্ত বিভাবরী,
আঁখি দু’টি হতে নিলো নিদ্রা হরি।।
কাহারে ডাকি আজি এই আঁধারে,
গগনে উঠিলো শশী সেই বাহারে।
রাত জাগানিয়া পাখি ডাকিলো দূরে,
চিত্ত মম উছলিয়া জাগিলো সুরে।
নিপট স্বপনগুলো ভাসিলো মনে,
অধীর লগ্নগুলো আসিলো ক্ষণে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)