ভেঙে যাও তুমি
![]()
কে এলো এই ভাঙা বেড়ার ফাঁকে
কে জানে তার কি ছিলো সেই মনে,
চলে যাওয়ার পরে কি আর থাকে
মাঝখানে এই আসা যাওয়ার ক্ষত।
যাবার সময় না ভাঙলেও হতো
এমন সহজ কাঁচা কারো মন,
এভাবে ঐ কচি বাঁশের ঘর
ভাঙে কারো যতনের স্বপন।
যারা আসল মানুষ নিয়ে খেলে
তাদের মধ্যে প্রেমটা ভিন্ন তবে,
রঙের ছলে অনেক কিছু দেখে
প্রশ্ন করো ভালোবাসলো কবে??
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)