![]()
মিতা
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্য শূন্যস্থান (প্রথম খণ্ড)
বাগানে অনেক লাল-হলুদ গাঁদা ফুল,
ফুলের সেরা— একটি ফুল।
বিকেলে শীতের রোদে খাচ্ছে দোল,
চোখের দেখায় নয়তো ভুল।
বাগানের শোভাতে শোভিত ছবিগুলি,
কি দারুণ উঠছে মিতার দরুন!
ভাষা হারিয়েছি, সব গুলিয়ে যাচ্ছে অকারণ,
আজ যে বলা আমার বারণ।
তবুও মিতার তরে মিতা—
শোভা নিয়ত করে বর্ধন।
আমিও নিয়মিত করি অবগাহন,
সদাই সুন্দর স্মৃতির হোক এই বন্ধন।
হাসিতে হাসিতেও— হয় যেন ক্রন্দন।
মিতা, তুমি সদাই দৃষ্টি-নন্দন,
অতি আপন— তবুও পারলাম না করতে আজ বর্ণন।
বিপদে-আপদে মিতাকে সবারই প্রয়োজন,
আমাদের আশায় পড়ুক ফুল-চন্দন।
হরেক শাক-সবজি, ফল-মূল, নানান ফুল—
মিতার বাগানে আরো আরো ফুটুক।
পড়ন্ত বেলায় হারানো স্মৃতিগুলি
সবুজে-সবুজে মনে-প্রাণে ভরে ভরে উঠুক।
ফুল-বাগানে মিতা, সবজি-বাগানে মিতা,
জীবনে মিতা— মিতার জীবন আনন্দে কাটুক।
ঘুম-ভাঙায় মিতা, আবেশে মিতা,
কবিতা-গানে মিতা— শেষের শেষে মিতাই জুটুক।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)