![]()
মুহ্যমান Muhyaman
কলমে— সুব্রত পণ্ডিত
শূন্যতেই পুণ্য পূর্ণ হয়,
শূন্যতেই মোক্ষলাভ।
শূন্যস্থানে শূন্যের খোঁজ—
মানবের স্বভাব।
শক্তির আরাধনায় ব্রতী,
অথচ জানি না শক্তি কী;
চিন্তা-ভাবনার আসল-নকল—
না বুঝেই চাই ভর্তুকি।
পূজা-পূজা খেলার ছলে,
পূজাই থেকে গেছে বাকি।
ফাঁকি দিতে গিয়ে
নিজেই নিয়েছি জীবনের ঝুঁকি।
“আমি” বড়ো হতে হতে,
শেষে বড়ো হয়ে যায় পাপের ঘড়া;
প্রায়শ্চিত্তের শেষে
দাঁড়িয়ে থাকে
মরণ নামক বেড়া।
আয়ুকাল পরিপূর্ণ—
ভাবনা ভাসে
জরাজীর্ণ দেহ ঘিরেই।
লাভ-ক্ষতির হিসাব,
সময়ের শূন্যস্থান
পূরণ হবে শূন্য দিয়েই।
ক্ষণিক আলোকে
জীবন-ব্যবস্থার বেহাল দশা দৃশ্যমান।
মুহ্যমান সব, তবু সবকিছুই মূল্যবান—
খুঁজো শূন্যর শূন্যস্থান।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)