![]()
যে রূপ খেলা সাজ সকালবেলা,
যে রূপ ভাসে বুনো হাসের ভিড়ে,
যে রূপ ভাসে বাঁকা নদীর তীরে,
ফুলবাগানে প্রজাপতির খেলা।
যে রূপ তোলে শাপলা ফোটে বিলে,
যে রূপ নিয়ে ঝর্ণা নেমে আসে,
সে রঙ মেখে আকাশে মেঘ ভাসে,
মাঝি সেথায় ছুটে ছেড়া পালে।
যে সুখেতে জোনাক ছড়ায় আলো,
যে রঙ মেখে শিশুরা ছবি আঁকে,
যে রূপে ঘুড়ি উড়ে একে বেকে,
কবির কাছে সব রূপই যে ভালো।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)