![]()
আমার দু হাতের থাবায়,তোমার দুটো নরম বুক-
যেন দুটো হাত বোমা,
বিপ্লবের সমাজে ধ্বংস চাই ।
আদমের জারজ আমি ,
তবুও তোমার সঙ্গমে তৃপ্তি চাই
একটা জীবনে কাঙ্খিত তুমি,
শুধু কবিতায় নয় চরিত্রহীন সমাজে –
অসামাজিক হয়ে মুক্তি চাই।
ভদ্রজনের সাথে মিশে ,
আমি নষ্ট হতে চাই না-
আগুন খেয়ে তোমাতে মরতে চাই,
শ্লীলতা – অশ্লীলতা ভেদহীন শাবক আমি,
বহুগামী পতিতার অন্তর্বাসের মাঝে স্নেহ পাই,
হাজারো পৌলমি, শ্রাবন্তীর ভিড়ে একা –
বন্ধুত্ব নিয়ে নাটক আর নষ্টামীর তফাৎ খুঁজি,
আর কিছু নয় সম্পর্কের মরণ চাই।
জীবনশৈলী শিক্ষার মানদন্ডে ক্ষতবিক্ষত,
যৌবনের প্রসফুটিত কুঁড়ি যখন উরুবেয়ে রক্ত ঝরে,
তোমার প্রথম রাগমোচনের ধারায় স্নাত হতে চাই,
চোখের জল ঝরে পাষাণ বুকে,
সত্যের পুজারী নয়-
মিথ্যা কাপালীক হতে চাই।
কামনা বাসনার ধ্বংসস্তূপে
ছড়ানো তুমি,
তোমার অশান্ত মুহূর্ত,অনাকাঙ্খিত মাতৃত্ব-
স্নান শেষে বিন্দু বিন্দু শীতলকণা নগ্ন বুকে খেলে বেড়ায়,
আমার শুষ্ক ঠোঁটে তার স্বাদ পেতে চাই।
তোমার নখে সায়ানাইটের বিষ,
জিহ্বাতে লালসার শিখা,
নীলচোখে স্বৈরীণির উন্মত্ততা,
ভীত আমি অপবিত্র হই যদি-
তবু ওই ঠোঁট দুটো পিষে যাই,
তোমার দেহের প্রতি খাঁজে-
অনন্ত অসীমের অস্তিত্ব পাই।
তুমি আমার দেবী,আমার প্রলোভন ,সর্বনাশীনি-
তোমাতে সৃষ্ট হয়ে তোমায় লয় হয়ে চাই,
আমি মুক্তি চাই। ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)