![]()
গীতিকবিতা- সৌদামিনী
হাকিকুর রহমান
মেঘের আড়ালে, খুঁজে ফিরে
নিজের আলো’কে
লাজুক সৌদামিনী,
কোথায় লুকালো, সেই দীপশিখা
আধারে ঢাঁকিয়া
নামিলো যে যামিনী।।
আরশিতে মুখ ঢেঁকে, চন্দ্রমল্লিকার কলি
যায় যে কি ছবি এঁকে-
পথহারা পাখি, খুঁজে ফেরে নীড়
নীলিমার পানে
বনে ফুটে কামিনী।।
ছায়াতে ঘিরিয়া রাখে, স্তব্ধ-নিঠুর অতীত
কোন সুরে কারে ডাকে-
বনবীথি ঘিরে, ছড়ায়ে রয়েছে
না বলা কথাগুলি
বিরহিণী তাপিনী।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)