প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অঢেল কল্পনা মিশে যায় অস্তিত্বে
সম্পূর্ণ বিরহের সংযোগে।
এক করুণা সিন্ধু সাথীহারা অবমাননা জানায়
মনে হয় অভদ্রতায়।

পৃথিবীর অতি নিকটে যে তারাগুলো আলো দেয়
সমস্ত অনিশ্চয়তার অবকাশে তাঁরাও একদিন ঝরে যায়
অজস্র দুঃখ বেদনায়।
অন্ধকার অরণ্যের ছায়াপথ এগিয়ে যায় অবুঝ হৃদয়ে
মানুষ হারিয়ে ফেলে চলার পথ একটানা অবয়বে।

শূন্যের পথে বন্ধু থাকে না
বিরহের সুর হৃদয়ে বাজে বাক্যহীন এলোমেলো
সময় বদলের রঙে উপেক্ষা আসে শতকোটি
স্থির অস্থির মনোযোগে উপলব্ধি হারিয়ে
নিভে যায় আশার আলো জীবনের প্রদীপে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।