অসময়ের বৃষ্টি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অসময়ের বৃষ্টি
-ভাস্কর পাল

অসময়ের বৃষ্টি নেমেছে-
বিবর্তনের আভাস দিয়ে
শীতের এক স্তব্ধ রাতে
আকাশ ভেজা কান্না ঝরছে!

অজানা এক ভিনদেশি মেঘ;
সকাল থেকেই ঘনিয়ে ছিল
মধ্য রাতের সাড়া ফেলে-
আকাশ ভেঙে ঝোরে পড়ল।

জানালা থেকে বাহির পানে
চেয়ে দেখি মধ্য রাতে!
এ তো নয় বৃষ্টি!!
মধ্যরাতে, কারোর ঘর ভাঙার
গুঙানীর অশ্রু রাশি।
চারিদিকের নিস্তব্ধতায়-
ঝরে পড়ছে আকাশ হতে।

অসময়ের বৃষ্টি আজ;
রাতের মুগ্ধতাকে সরিয়ে-
অনন্য এক রূপ দিয়েছে।
যার কাছে চাঁদের আলো লজ্জা পেয়েছে!
আর রাত জাগা মিটমিটে তারারা সব
আগেই ঘুমিয়ে পড়েছে।।

0

Publication author

offline 2 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted