প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অবনী
হাকিকুর রহমান

হরিৎ পত্র ঝরায়ে দিয়াছো পদতলে
স্নিগ্ধতা তব ছড়ায়ে দিয়াছো, সরোবরে-শতদলে।

অশ্বত্থের তলে ভরায়ে রেখেছো তব ছায়া
ভর দুপুরেতে, জুড়ায়ে নেই মোর ক্লিষ্ট কায়া।

গাঙ্গের বাঁকেতে লহরী জাগিছে নিবিড়
গোধূলির ছায়ে ভরে থাকে আলয়, শাখেতে সুখী নীড়।

নিশীথের কালে গগনে উঠিল, পূর্ণ শশী
ঘরের মায়াতে, রহিল পরাণে তাহা পশি।

জাগতিক যত আশাগুলি, রয় বুকে
তবুও অবনী, কেন জানি যায় ধুঁকে!

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।